,

হাসপাতালেও নিস্তার নেই রাব্বির, হত্যার হুমকি

rabby-400x184পুলিশি নির্যাতনের শিকার গোলাম রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে গিয়ে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি। রাব্বীর স্বজনরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তাকে দেখতে আসার নামে এ হুমকি দেয়া হয়।

এদিকে, রাব্বীকে দেখতে গিয়ে আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক বলেন, একের পর এক পুলিশি নির্যাতনের ঘটনা প্রমাণ করে, নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে এই বাহিনী।

বৃহস্পতিবার মধ্যরাতের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর কেবিনে ঢোকে দু’জন অজ্ঞাত ব্যক্তি। পরে গোলাম রাব্বীর খোঁজ-খবর নেয়ার সময় নিরাপত্তা ও মামলার তথ্য বদলে দেয়ার কথা বলে তাকে হত্যার হুমকি দেন ওই দুই ব্যক্তি।
অজ্ঞাত ব্যক্তিদের এক জন নিজেকে কনক রওশন নামে পরিচয় দেয় এবং নিজের পেশা হিসেবে সাংবাদিকতার কথা উল্লেখ করেন।
এদিকে, শুক্রবার সকালে রাব্বীকে দেখতে এসে আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান লিটন জানান, সাধারণ মানুষের উপর পুলিশের হামলা কোনভাবেই আর বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে রাব্বীকে সব ধরণের আইনি সহায়তা দেয়া হবে বলে জানানো হয়।

এদিকে, ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী ও সিটি করপোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাশকে পুলিশি নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে পুলিশের অতিরিক্ত ডিআইজি হারুন-অর-রশিদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে