বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে যাওয়া হলো না সোনালীর

road-accedent-Documentসপ্তাহ দুয়েক আগে জেএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া সোনালীর (১৪) স্বপ্ন ছিল রাজধানীর নামকরা কোনো স্কুলে ভর্তি হওয়ার। ভালো ফলাফল করায় সে সুযোগও মেলে তার। তেজগাঁও সরকারি গার্লস স্কুলে ৯ম শ্রেণিতে ভর্তির সুযোগ পায় সে।

আনন্দে উদ্বেলিত সোনালী শনিবার সকালে হাসিমুখে হাইকোর্টের সামনের গণপূর্ত অধিদফতর কলোনির বাসা থেকে নতুন স্কুলে ভর্তির উদ্দেশ্যে বের হয়।

দেশের সর্বোচ্চ আদালতের সামনের রাস্তাটি পার হওয়ার সময়ই যাত্রাবাড়ী থেকে গাবতলী রুটে (৮ নম্বর) চলাচলকারী দ্রুতগতির একটি বাসের চাপায় সোনালীর (১৪) সে স্বপ্নের অপমৃত্যু ঘটে।
সকাল ৮টার দিকে ঘটা মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনালীর। রাস্তাতেই পড়েছিল তার মগজ ও রক্তাক্ত দেহ। পাশেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন সোনালীর বাবা-মা। মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। তাদের আর্তনাদে আদালত সংলগ্ন এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

কান্নাজড়িত কণ্ঠে সোনালীর বাবা জাকির হোসেন বলেন, ‘জেএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া সোনালী তেজগাঁও সরকারি গার্লস স্কুলে ৯ম শ্রেণিতে ভর্তি হতে সকালে বাসা থেকে বের হয়। হাইকোর্টের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-১৩২৮) তাকে চাপা দেয়। ঘটনাস্থলে সে মারা যায়।’

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার ঝনঝনিয়া গ্রামে। তিনি গণপূর্ত অধিদফতর কলোনি এলাকায় ভাড়া থেকে ঠিকাদারির কাজ করেন।

ঘটনাস্থল থেকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব, দ্রুতগতির একটি বাস রাস্তা পার হওয়ার সময় ওই স্কুলছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। লাশ এখনও ঘটনাস্থলে রয়েছে। সার্জেন্ট আমজাদ জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে