শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুমি কি আমাকে হত্যা করতে এসেছ? এটা ভুলে যাও!

58748_1-500x346মেজর মহিউদ্দিন যখন মুজিবের মুখোমুখি হনÑ তখন বলেন, স্যার আপনি আসুন। তখন তার উদ্দেশে শেখ মুজিব তাকে ঘৃণাভরে বাংলায় প্রশ্ন করলেন। তুমি কি আমাকে হত্যা করতে এসেছ? এটা ভুলে যাও! পাকিস্তান সেনাবাহিনী এটা করতে পারবে না। তুমি কে যে, তুমি এমন চিন্তা করতে পার? বাংলাদেশ নিয়ে ‘১৯৭১: ফ্যাক্ট এন্ড ফিকশন’ নামে বইয়ের বঙ্গবন্ধুর প্রসঙ্গ লিখতে গিয়ে ১৬২-১৬৩ পৃষ্ঠায় এই কথা লিখেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আফ্রাশিয়াব।

আফ্রাশিয়াব ওই বইয়ের ১৬২ পৃষ্ঠাতে লিখেছেন, একটি অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের প্রতিরক্ষা সচিব ২০০৬ সালে নয়াদিল্লি সফরে যান। সেখানে সিয়াশেনর ভারতের যে অংশ রয়েছে সেই প্রসঙ্গে আলোচনা করার জন্য যান। এই আলোচনার পর তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করেন। যিনি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি। সেই সাক্ষাৎ হয়েছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। যেটির অবস্থান ভারতের রাষ্ট্রপতি ভবনের কাছে। যে রুমে সাক্ষাৎ হয় সেই রুমে ছিল ১৯৭১ সালের পেইন্টিং ।
আফ্রাশিয়াব আরও লিখেছেন, ২০১৪ সালে ঢাকায় একজন বিশেষভাবে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর একজন অফিসার ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা ‘র’ এর।

১৬৩ পৃষ্ঠাতে আফ্রাশিয়াব আরও লিখেছেন, শর্মিলা বোসের ভাষায়, যখন (পাকিস্তান) সেনারা ১৯৭১ সালের ২৫-২৬ মার্চের রাতে শেখ মুজিবের কাছে এসেছিল তখন তিনি বুঝতে পেরেছিলেন, সৈন্যরা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার এবং কারারুদ্ধ করবে। তাই যখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবের কাছে (বাংলাদেশ) সেনাবাহিনীর সৈন্যরা এসেছিল, তখন তাদেরকে তিনি নিজের লোক ভেবে তাদের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তারা তাকেসহ তার বর্ধিত পরিবারের উপস্থিত সবাইকে হত্যা করল। এর মধ্যে তার স্ত্রী, দুই পুত্রবধূ এবং দশ বছরের সর্বকনিষ্ঠ ছেলেসহ তিন ছেলে ছিলেন।

বইয়ে আফ্রাশিয়াব ‘বাংলাদেশ আজ এবং বাংলাদেশিদের তাদের দেশে কেমন দেখায়’ এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেনÑ পূর্বেই উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সূচনালগ্ন থেকেই বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সফলতা রয়েছে। এমনকি দেশ শিক্ষা ও নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়া অঞ্চলে অনেককে ছাড়িয়ে সামনে এগিয়ে গেছে। গত কয়েকবছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫-৬ শতাংশের মধ্যে রয়েছে। বাংলাদেশ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

আফ্রশিয়াব লিখেছেন, সাইয়েদা সারমিন আবসার তার দেশের সফলতার কাহিনী বিস্তারিত তুলে ধরে নিজ অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ১৯৭১ সালের পর থেকেই উন্নয়ন ও বৃহৎ শক্তিদের সাথে আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তিনি কিছুসংখ্যক অর্জনের কথা তুলে ধরেন। যাকে তিনি দেশের ৪০ বছরের ইতিহাসে যুগান্তকারী হিসেবে বর্ণনা করেন।

বইয়ের ১৬৪ পৃষ্ঠাতে বলা হয়েছে, অপর বাংলাদেশি শারমিন আবসার তার অভিমত প্রকাশ করেন। বাংলাদেশের ২০১০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী তিনি বলেন, বাংলাদেশের মাথাপিছু জিডিপির হার ৬৮৪ মার্কিন ডলার। বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) ১৬৪টি দেশের মধ্যে ১২৯তম অবস্থানে রয়েছে (ইউএনডিপি-২০১০)। লিঙ্গ অসমতা সূচকে দেশ ১৩৮টি দেশের মধ্যে ১১৬তম অবস্থানে রয়েছে (ইউএনডিপি-২০১০)।
গল্পের অন্যান্য দিকও রয়েছে।

তিনি তার লেখায় আরও লিখেছেন, বাংলাদেশি সংবাদপত্রে একটি নিবন্ধন প্রকাশিত হয়। পরিচিত অর্থনীতিবিদ রেহমান সোবহান এতে মতামত প্রকাশ করে বলেন, বাংলাদেশের জন্য ট্রাজেডি যে, গণতন্ত্রের জন্য আমাদের জাতিসত্ত্বার উত্থান ঘটেছে। এখনও এর সাধনা বিফল করে আমরা আমাদের জাতীয় অস্তিত্বের অধিকাংশ অতিবাহিত করেছি।