বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে বিএনপি নেতা ড. আর এ গণি

bnp-ra-gani-md20160114190654বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জিয়াউর রহমানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী গনির বয়স হয়েছিল ৮৯ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী লেলিন ও বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান। এর আগে বুধবার রাত থেকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল তাকে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর হুমায়ুন খানের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে আরএ গণিকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়ার কথা ছিল আরএ গণিকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে নেয়া সম্ভব হয়নি।
পরে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত বুধবার রাত ১০টায় শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

তিনি তিন মেয়ে, এক ছেলে রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানান, রাতে স্কয়ার হাসপাতালে হিমঘরে গনির মরদেহ রাখা হবে। তার এক মেয়ে বিদেশে রয়েছেন, তিনি ফেরার পর দাফন সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান