বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারি থেকে ট্রেনের ভাড়া বাড়ানোর পরিকল্পনা

mojibul haqফেব্রুয়ারি থেকে ট্রেনের ভাড়া ৭ দশমিক ৮ শতাংশ বাড়াতে চায় রেল কতৃপক্ষ। এজন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।  তার অনুমতি সাপেক্ষে আগামী মাস থেকেই রেলের ভাড়া বাড়বে।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ট্রেনের ভাড়া বাড়ানোর জন্য দুই দিন আগে পরামর্শ দিয়েছিল। এবার ভাড়া কী হারে বাড়ছে জানতে চাইলে রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে ৭ দশমিক ৮ শতাংশ ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। সচিব বলেন, এতে সর্বনিম্ন ভাড়া বাড়বে পাঁচ টাকা। আর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেনে শোভন শ্রেণির ভাড়া ৪৫ টাকার মতো বাড়তে পারে। রেল ভবনকে ওয়াইফাই সুবিধার আওতায় আনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে