,

দাবি মানা হলেই কর্মসূচি প্রত্যাহার : শিক্ষক সমিতি

131418_1_112293নিউজ ডেস্ক : আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি মানা হলেও টানা কর্মবিরতি প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।

বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনকালে শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, শুধু অর্থের জন্য আমরা আন্দোলন করছি না। বিশ্ববিদ্যাল শিক্ষক হিসেবে যে মর্যাদা দরকার সেই মর্যাদার জন্য আমরা আন্দোলন করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীতো আমাদের কথা শোনলেন না। তিনি সচিবদের কথা শোনেছেন। আমাদের কথাগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীকে বললেই তিনি আমাদের সমস্যাগুলো সহজে বুঝতে পারবেন। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছি। কিন্তু, একটি মহলের কারণে সাক্ষাতের সুযোগ পাচ্ছি না।

আরেক শিক্ষক নেতা প্রফেসর মাকুসদ বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদেরকে বলেছেন, অর্থমন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, তাহলে আমরা ধরে নেবো আমাদের আন্দোলন যদি দির্ঘায়িত হয় কিংবা দাবি না মানা হয় তাহলে এর পেছনে অর্থমন্ত্রীর হাত আছে।

ওই শিক্ষক নেতা বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের দাবি যদি আজকে মেনে নেওয়া হয়, তাহলে আমরা আজকেই ক্লাসে ফিরে যাবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে