,

বেনাপোল সীমান্তে ২৩ বাংলাদেশি আটক

9aa2426fa6761dc464f1b304b45f868aবেনাপোল : যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২৩ নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অবৈধপথে ভারতে যাওয়ার সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাঁদের আটক করা হয়।

এ ঘটনায় আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী জানান, অবৈধভাবে বেশ কয়েকজন নারী-পুরুষ দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছেন—এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালান। এ সময় তাঁরা ১৩ নারী ও ১০ পুরুষকে আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

আইয়ুব আলী আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ভালো কাজের আশায় অবৈধপথে ভারতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তাঁদের বাড়ি যশোর, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবির এই কর্মকর্তা জানান, এরই মধ্যে আটক নারী-পুরুষদের বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে। তাঁরা এখন ওই থানা হেফাজতে রয়েছেন। আজ দুপুরে তাঁদের আদালতে পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে