,

ট্রেনের নিচে শুয়ে বাঁচল প্রাণ

photo-1452501075হেঁটে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন ভারতের জামশেদপুরের বাসিন্দা সুমিতা দেবী। গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ি বেড়াতে। সেখান থেকেই ফিরছিলেন। কিন্তু ফেরার পথে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কপালগুণে।অবশ্য শুধু কপালের গুণ নয়, বুদ্ধির জোরও আছে সঙ্গে। কীভাবে অক্ষত রইলেন সুমিতা, তা চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। আশ্চর্যজনক এ ঘটনার খবর ছাপিয়েছে ভারতীয় দৈনিক এবেলা। শুধু খবর নয়, অনলাইন সংস্করণ দেওয়া হয়েছে ঘটনার ভিডিও।অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় পেছনের লাইনে যে ট্রেন আসছে, প্রথমে সেটা খেয়াল করেননি সুমিতা। যখন দেখলেন, ততক্ষণে আরেকটি ট্রেন চলে এসেছে তিনি যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে। একেবারে সুমিতাকে লক্ষ্য করেই যেন এগিয়ে আসছে সেটি। দাঁড়িয়ে থাকলে নিশ্চিত মৃত্যু। সরে যাওয়ার মতো সময় নেই।

উপস্থিত বুদ্ধিতে মাথা নিচু করে একেবারে শুয়ে পড়লেন সুমিতা দেবী। তার ওপর দিয়েই চলে গেল বিশাল সেই ট্রেন। প্রায় দুই মিনিট ওভাবেই শুয়ে ছিলেন সুমিতা। চারপাশে লোকের ভিড়। সবাই তাঁকে পরামর্শ দিচ্ছেন, মাথা না তুলতে।

ট্রেন চলে যাওয়ার পরও ভয়ে মাথা তোলার সাহস পাননি সুমিতা। ততক্ষণে হয়তো বোধবুদ্ধিও কিছুটা লোপ পেয়েছে। প্রত্যক্ষদর্শীরা তখন দ্রুত গিয়ে তাঁকে উদ্ধার করেন। সবাই যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অস্থির তখন দেখা গেল, একেবারেই অক্ষত রয়েছেন সুমিতা দেবী।

আর এর মধ্যেই পুরো ঘটনাটা ভিডিও করে ফেললেন প্রকাশ মাহাতো নামের এক প্রত্যক্ষদর্শী।

https://www.youtube.com/watch?v=g-SndQBmuYc

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ