মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রাগের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নেশা, যখনই নেশা তখনই মৃত্যু (ভিডিওসহ)

Kim-Kardashian-selfie
amaderbrahmanbaria.com

স্বাস্থ্য সচেতনতার জন্য এবং নেশা থেকে মানুষকে দূরে রাখতে একটা ট্যাগলাইন তৈরি হয়েছিল— ‘ড্রাগের নেশা সর্বনাশা’। স্মার্টফোনের দুনিয়ায় ড্রাগের নেশার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে ‘সেল্‌ফি নেশা’।

সেল্‌ফি— স্মার্টফোনের পরিচয় ঘটতেই এই শব্দের উত্পত্তি। গ্লোবালাইজড হয়েছে জেট গতিতে। আর জেট গতিতেই এর ক্রেজ বেড়েছে।

আমেরিকার অন্যতম দামি সেলিব্রেটি কিম কার্দানেশিয়ানের বিতর্কিত একটি সেলফি- ছবি ডেইলি মিরর
আমেরিকার অন্যতম দামি সেলিব্রেটি কিম কার্দানেশিয়ানের বিতর্কিত একটি সেলফি- ছবি ডেইলি মিরর

তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর হাতছানি। কেউ ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে, কেউ বা রেললাইনে শুয়ে, আবার পাইলট বিমান চালাতে চালাতেও সেল্‌ফি তুলছেন জীবনের বাজি রেখে। বিশ্বজুড়ে সেল্‌ফি জোয়ারে গা ভাসাতে গিয়ে বহু মানুষের মৃত্যু হচ্ছে। মাদক ছাড়ানোর মতো হয়ত সচেতনতা প্রচার করা না হলেও, তবে এ ব্যাপারে সচেতনতা বাড়াবার চেষ্টা চলছে। কিন্তু, সব কিছুকেই তোয়াক্কা না করে নবীন থেকে প্রবীণ সকলেই যেন আত্মহারা সেল্‌ফির জোয়ারে। শুধু সেল্‌ফি নয়, ফোন হাতে কাজ করতে করতে মানুষ ভুলেই যান সামনে কী আছে, আর নেই। তারই একটি নমুনা চুলে ধরা হল।
ফোন নিয়ে এমনই মশগুল ছিলেন যে সামনে কী আছে তাঁর খেয়ালই ছিল না। আর তার জন্য বেঘোরে প্রাণ গেল এক মহিলার। চিনের ওয়েনঝৌ-এর ঘটনা। ওই মহিলা ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটছিলেন। খেয়ালই করেননি তিনি ধীরে ধীরে খালের পাড়ের ধারে চলে গিয়েছেন। ব্যস, পা পিছলে পড়ে একেবারে খালের জলে। হাবুডুবু খেতে খেতে ৬০ সেকেন্ডের কম সময়েই খালের জলে তলিয়ে যান ওই মহিলা। এই ঘটনা ধরা পড়েছে একটি বাড়ির সিসিটিভি ফুটেজে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন…

https://youtu.be/O-fAVfRzDXo

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের