বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ডাকাতির পর গৃহকর্তাকে হত্যা

ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির পর আলী আকবর নামে (৭০) এক গৃহকর্তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার চাঁনশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত মধ্যরাতে একদল সশস্ত্র ডাকাত আর আকবরের বাড়ি দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুটপাট চালায়। এসময় ঘরের মহিলাদের মারধর করার সময় গৃহকর্তা আলী আকবর বাধা দিলে ডাকাতরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ডাকাত দল স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।Comilla20160111054212

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে