,

বাংলা অনুবাদক নিয়োগ করল ফেসবুক

photo-1452479824ফেসবুকে বাংলায় লেখা বিভিন্ন আপত্তিকর পোস্টের অর্থ বুঝতে অনুবাদক নিয়োগ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল রোববার সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, দুদিন আগে এক চিঠির মাধ্যমে বাংলা অনুবাদক নিয়োগের বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বলে তারানা হালিম জানিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যে তারা যেন বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ অ্যাডমিন প্যানেল স্থাপন করে।’

এ ছাড়া আঞ্চলিক ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরে যাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

কিছুদিন আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফেসবুকসহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখে সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে