বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে ধ্বংস করতে হবে, নয় তারা আমাদের পিষে মারবে : তথ্যমন্ত্রী

2016_01_09_19_12_50_kUZI42G9JedkmJDexiMV2DyjsSymwV_originalনিউজ ডেস্ক : ‘বিএনপির সঙ্গে কোনো মিটমাট হবে না, তাদেরকে ধ্বংস করতে হবে’ কারণ সুযোগ পেলেই তারা আমাদের পিষে মারবে, ধ্বংস করবে। বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সাপ্তাহিক ‘সময়ের কথা’ আয়োজিত নরসিংদী জেলার বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার করার প্রত্যয় ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘একাত্তর-পচাত্তরের খুনিদের যেহেতু আমরা যদি মাফ করছি না, সেহেতু মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়াকেও মাফ করা হবে না, বাংলার মাটিতে রাজাকারের মত তারও বিচার হবেই।’
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন’র উপদেষ্টা ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আবুল কাসেম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদুল্যালয়ের প্রো-ভিসি ডা. শহিদুল্লাহ সিকদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর