,

বঙ্গবন্ধু সেতুর ওপর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

Bangabandhu+Bridgeবঙ্গবন্ধু সেতুর ওপর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের নিকট বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। শনিবার ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। তবে নিহতের সংখ্যা আরো বেশি বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে। আর মৃতের এ সংখ্যা নিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজালের। দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর উভয় পাড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গন্ধু সেতু ওপর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের নিকট শনিবার সাকাল ৭ টার দিকে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী তিনটি ট্রাক ও একটি এ্যাম্বুলেন্সের মধ্যে পর্যায়ক্রমে সংঘর্ষ হয়। একই সময়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক অপর একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস গরু ভর্তি ট্রাকটিকে পিছন দিক থেকে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের কমপক্ষে ১০ যাত্রী নিহত হয়। এঘটনায় আহত হয় ২০ জন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজালের। নিহতের সংখ্যা আরো বেশি বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে। তবে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ এ নিয়ে মুখ খুলতে চাচ্ছে না। আর এ দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর উভয় পাড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আখেরুজ্জামান বলেন, বাস-ট্রাকের সংঘর্ষের ফলে নিহতদের শরীর জড়ো হয়ে গেছে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৬ জন বলে ধারনা করা হচ্ছে। তবে নিশ্চিত করে এখনি কিছু বলা যাচ্ছেনা। মৃতের সংখ্যা বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে