বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বটি শুরু হয়। ইতোমধ্যে ইজমেতায় অর্ধশতাধিক দেশের কয়েক লাখ মুসল্লি অবস্থান নিয়েছেন। বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, তিলাওয়াত, জিকির ও সালাতে ব্যস্ত সময় পার করছেন তারা। দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে আজ। এতে ইমামতি করবেন বাংলাদেশের কাকরাইল মসিজদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের।

সকাল থেকে টঙ্গী ও এর আশপাশের লোকজন ইজতেমায় বৃহত্তর জুমার নামাজের জামাতে অংশ নিতে পায়ে হেঁটে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। শুক্রবার বাদ ফজর থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির আসকার ইবাদত বন্দেগীতে টঙ্গী এখন এক পবিত্র পুণ্যভ‚মিতে পরিণত হয়।

এ বছর প্রথম পর্বে ১৭টি জেলা অংশ নেয়ায় চটের বিশাল সামিয়ানার নীচে মুসল্লিদের কোন ঠাসাঠাসি নেই। বিভিন্নস্থান থেকে আসা মুসল্লিদের অনেকে মূল প্যান্ডেলের নিচে বসেরই জুমার নামাজ আদায় করার সুযোগ পাবেন।

বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা মোহাম্মদ জোয়াহের। বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির হযরত মাওলানা মোহাম্মদ সাদ।

ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় এসে গত বৃহস্পতিবার রাতে ফরিদ উদ্দিন কবিরাজ (৬৫) নামে এক মুসল্লি হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে— রাজেউন)। তিনি নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া মহিষবাড়ি এলাকার মাহমুদ আলী কবিরাজের ছেলে। রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার নূর ইসলাম (৭২) নামে অপর এক মুসল্লি ইজতেমা ময়দানে বুকে ব্যাথা অনুভব করলে কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান। রাতেই তাদের ইজতেমা ময়দানে দাফন সম্পন্ন হয়।

নিরাপত্তা ব্যবস্থা

ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র‌্যাব কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করেছে। সিসি ক্যামেরা মাধ্যমে সার্বিক নিরাপত্তা কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হচ্ছে। খিত্তায় খিত্তায় সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা অবস্থান করছেন। জানা গেছে, পুলিশ ও র্যাব সদস্যরা ৫টি করে স্তরে বিভক্ত হয়ে পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাইনোকুলার, মেটাল ডিটেক্টর, নৌ-টহল, চেকপোষ্ট। দুই পর্বে প্রায় ১২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইজতেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকছেন।

জুমার নামাজে ভিআইপিরা

শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করতে রাজধানী ঢাকা থেকে মন্ত্রী, সংসদসদস্য ও রাজনৈতিক নেতৃবর্গসহ সরকারি-বেসরকারি পর্যায়ের ভিআইপি অতিথিরা ইজতেমা ময়দানে আসবেন বলে আশা করা হচ্ছে।

যৌতুক বিহীন বিয়ে

ইসলামিক শরিয়া অনুযায়ি শনিবার বাদ আসর শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। সকাল থেকে ওইসব বিয়ের জন্য বয়ান মঞ্চের কক্ষেই বর-কনের নাম তালিকাভুক্ত করা হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্প

ইজতেমা ময়দানে হামদর্দ, ইবনে সিনা, টঙ্গী ওষুধ ব্যবসায়ী সমিতি, আবেদা মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল লিমিটেড, সি কে ডি অ্যান্ড ইউরোলজিস্ট হসপিটাল, যমুনা ব্যাংক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন, নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য অধিদফতর চিকিৎসা কেন্দ্র, গাজীপুর সিটি কর্পোরেশনসহ ৫৪ ফ্রি মেডিকেল বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসাসেবার জন্য ক্যাম্প খুলেছে।500x350_b84b2bfd9f78b540ee529cc46e827879_ejtema

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে