,

ইসলামাবাদ ছেড়ে লিসবনে মৌসুমি রহমান

773_1074ডেস্ক রিপোর্ট : পাকিস্তান সরকারের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই ইসলামাবাদ ছাড়লেন বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক মৌসুমি রহমান। বৃহস্পতিবার সকালে তিনি একটি তুর্কি বিমানে চড়ে ইসলামাবাদ ত্যাগ করেন।
মৌসুমি রহমান পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ছিলেন।

পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ই​মতিয়াজ আহমেদ জানান, মৌসুমী রহমান পর্তুগালের লিসবনে যাবেন। স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার পর (বাংলাদেশের সময় রা​ত সাড়ে ১০টা) তার লিসবনে পৌঁছার কথা।

ইসলামাবাদ থেকে প্রত্যাহার করে তাকে পর্তুগালের লিসবনে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। আগামী সপ্তাহে মৌসুমী বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর হিসেবে কাজে যোগ দেবেন।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ফেরত পাঠানোর জেরে পাল্টা ব্যবস্থা হিসাবে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ফেরত পাঠাল পাকিস্তান।

মৌসুমি রহমানকে পাকিস্তান সরকার ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছিল উল্লেখ করে পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, ‘তুর্কি এয়ারলাইন্সের টিজি৭১১ বিমানে করে ইস্তাম্বুল হয়ে ঢাকায় যাবেন মৌসুমি।’

ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে, মৌসুমি রহমান পাকিস্তানের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছে পাকিস্তান নিরাপত্তা সংস্থা। আর এই কারণেই তাকে প্রত্যাহার করতে বলা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, পাকিস্তান যৌক্তিক কোনো কারণ ছাড়াই বাংলাদেশের কূটনীতিক মৌসুমি রহমানকে প্রত্যাহার করতে বলেছে। এই ধরনের কর্মকাণ্ড কখনোই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে