,

তেলের দর ১১ বছরের মধ্যে সর্বনিম্নে

oil-priceডেস্ক রিপোর্ট : নতুন বছরেও তেলের দর পতন অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্র্যান্ট তেলের ব্যারেলপ্রতি দর ৩৫ ডলারের নিচে নেমে এসেছে। এটি গত ১১ বছরের মধ্যে তেলের সর্বনিম্ন দর।
ডিসেম্বরের তুলনায় আরও ৪.২ শতাংশ দর কমে ব্র্যান্ট তেলের দর নেমে ৩৪.৮৮ ডলারে নেমে গেছে। ২০০৪ সালের ১ জুলাইয়ের পর এটিই তেলের সর্বনিম্ন দর। মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের দর ৩.৩ শতাংশ কমে ৩৪.৭৭ ডলারে গিয়ে দাঁড়িয়েছে।
সোমবার ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণার পর তেলের দর কিছুটা বেড়ে যায়। সম্পর্ক ছিন্ন করার ফলে তেলের সরবরাহে ব্যাঘাত ঘটবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু তেল উৎপাদকারী দেশসমূহের সংগঠন ওপেকের পক্ষ থেকে নির্ধারিত কোটা অনুয়ায়ী তেল উৎপাদনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় তেলের বাজারে ফের পতন দেখা দিয়েছে।
সাধারণত তেলের দর কমে গেলে সরবরাহ কমিয়ে দর ঠিক রাখা হয়। কিন্তু ওপেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ সৌদি আরব এবার তেল উৎপাদন কমিয়ে আনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।
তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির ফলে ২০০৪ সালের মাঝামাঝিতে তেলের যে দর ছিল তার ৭০ শতাংশ দরের পতন হয়েছে। এ ছাড়া বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক দেশ চীন এবং ইউরোপের দেশসমূহে অর্থনীতির শ্লথ গতির কারণেও তেলের চাহিদা আগের তুলনায় কমেছে।
তবে তেলের দর আরও কমে ২০ ডলারে নেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গোল্ডম্যান স্যাকস। অবশ্য ওপেকের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২০২০ সালে ৭০ ডলারে পৌঁছবে তেলের দর।
যদিও বেশির ভাগ বিশ্লেষকের ধারণা, চলতি বছরের দ্বিতীয়ার্ধে তেলের বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। এ সময়ের মধ্যে ওপেক বহির্ভূত দেশসমূহের তেলের উৎপাদন কমে যাবে। কিন্তু তেলের চাহিদা বেড়ে যাবে। চাহিদা বাড়ার কারণেই দর বাড়বে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর