,

দুদক তারেক রহমানের সম্পদ অনুসন্ধান করবে

tareq-_209746_58439নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যাবতীয় সম্পদ ও আয়ের উৎস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৬ জানুয়ারি) কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
দুদক সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের লন্ডনে অবস্থানকালে ব্যয় ও আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন ওঠায় দুদক এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে দুদকের পক্ষ থেকে তারেক রহমানের বিরুদ্ধে এ ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হল।
সূত্রের দাবি, দুদকের উপপরিচালক মো. হারুনুর রশিদকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তারেক রহমানের স্থাবর-অস্থাবরসহ সকল সম্পদ ও অর্থের অনুসন্ধান করবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা