বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইর পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

Manikgonj_Vote_670638168মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল থেকেই নারী-পুরুষ একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে ভোট দিতে আসছে সবাই। ভোট শুরুর আগে থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন চোখে পড়ে।

সকাল ৮ টা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদাড়িতে ওই ভোট গ্রহণ শুরু হয়।

সিংগাইর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ১৪১ এবং পুরুষ ভোটার ৯ হাজার ৪৭৩ জন।

এ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন ৬ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৪ জন এবং নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন সাত জন।

মেয়র পদের ছয় জন প্রার্থীর মধ্যে নৌকা মনোনীত প্রার্থী আবু নঈম বাশার, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, খেলাফতে মজলিসের মওলানা আশরাফ আলী (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মীর শাহজাহান আলী (জগ), তোফাজ্জল হোসেন (নারিকেল গাছ), হাফিজ উদ্দিন ( মোবাইল ফোন)।

ভোটার তালিকায় অসঙ্গতি ও সীমানা জটিলতা সংক্রান্ত হাইকোর্টে একটি রিট আবেদনের ফলে সিংগাইর পৌরসভার নির্বাচন নির্ধারিত সময় থেকে পিছিয়ে ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়।

বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ডা. হারুনার রশিদ বাংলানিউজকে জানান, ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৫ শত ২৮টি। এখানকার বুথের সংখ্যা ৮টি। তবে নারী এবং পুরুষ ভোটারের সংখ্যা এখনো পৃথক করা হয়নি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে