বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল শুরু বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা

eztema-pre-42123-400x239প্রস্তুত ৫০ তম বিশ্ব ইজতেমা ময়দান। দেশ-বিদেশ থেকে এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা মাঠে। আগামীকাল শুক্রবার ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে শেষ হবে ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আর চার দিন বিরতি দিয়ে দুই পর্বের এই ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।

ইজতেমা ময়দানের ১শ ৬০ একর জমির উপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বরপ্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সুস্পষ্টভাবে বয়ান শোনার জন্য পুরো মাঠে শব্দ প্রতিধ্বনিরোধক প্রায় সাড়ে ৩শ বিশেষ মাইক বসানো হয়েছে।

কোনো রকম বৈষয়িক লাভের আশা না করে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের মেহনত করে ইজতেমা ময়দানে এরই মধ্যে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে ১৮টি পথ। অবাধ প্রবেশ নিশ্চিত করতে তুরাগ নদে ৮টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। প্রথম পর্বে ১৭টি জেলার মুসল্লিরা ২৭টি খিত্তায় অবস্থান করবেন। এছাড়া মাঠের উত্তর-পশ্চিম কোণে বিদেশি মেহমানদের জন্য রয়েছে আলাদা খিত্তা।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে