মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম, পরকীয়া, নগ্নতা: অতঃপর…

images-(1)-1ডেস্ক রিপোর্ট : প্রেম, পরকীয়া, নগ্নতা। অতঃপর পরিণতি খুন বা আত্মহত্যা। পারিবারিক সামাজিক অবক্ষয়ের এমন নির্মম পরিণতি ঘটছে অহরহ। দুই সন্তানের জননীর সাথে কলেজের প্রথম বর্ষের ছাত্রের পরকীয়া। এরপর স্বামী খুন। নিত্যনতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে পাপাচার। মা- বাবার পরকীয়ার কারণে সন্তান হত্যার খবর এখন গণমাধ্যমের নিয়মিত শিরোনাম। মোবাইলে পরিচয়ের সূত্র ধরে নবম শ্রেণীর মেধাবী ছাত্রী পালিয়ে গেল এক যুবকের সাথে।
পরে দেখা গেল ছেলেটি আসলে মাদকাসক্ত। ভেঙে খান খান হয়ে গেল তরুণীর স্বপ্ন। সমাজসংসার আপনজন থেকে বিচ্ছিন্ন হয়ে এখন তার আশ্রয় গার্মেন্ট কারখানায়। আবার প্রেম প্রত্যাখ্যান, ইভটিজিং, ধর্ষণ এবং শারীরিক সম্পর্কের ছবি ইন্টারনেটে প্রকাশের কারণে তরুণীরা একের পর এক বেছে নিচ্ছে আত্মহননের পথ।
স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ-তরুণীদের প্রেম, পালিয়ে বিয়ে এবং পরকীয়ার কারণে পারিবারিক, সামাজিক অস্থিরতা এবং নানাবিধ অনাকাঙ্খিত ঘটনা দিন দিন বাড়ছে নতুন নতুন মাত্রায়। দুই সন্তানের জননীর সাথে কলেজের প্রথম বর্ষের ছাত্রের অনৈতিক সম্পর্কের জের ধরে খুনের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সর্বত্র। অভিভাবকেরা উদ্বিগ্ন তাদের সন্তানদের নিয়ে। প্রযুক্তির দ্রুত প্রসার সামাজিক অবক্ষয় অনাচার বিস্তারের ক্ষেত্রে ভূমিকা পালন করছে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
তাদের মতে, প্রযুক্তি এবং গণমাধ্যম নানামুখী চাহিদা এবং ভোগের আকাঙ্খা সৃষ্টি করছে। পাশাপাশি সন্তানদের প্রতি মা-বাবার মনোযোগের অবহেলা, ধর্মীয় এবং নীতি-নৈতিকতা চর্চার অভাবে ছড়িয়ে পড়ছে নানাবিধ অনাচার। বিপরীতক্রমে পর্নোগ্রাফিসহ অশ্লীলতা এবং যৌনতার জোয়ারে ভেঙে যাচ্ছে ধর্মীয়, পারিবারিক, সামাজিক এবং নৈতিক মূল্যবোধ। ছড়িয়ে পড়ছে লজ্জাহীনতা, অবাধ মেলামেশা। শিক্ষাপ্রতিষ্ঠানেও তরুণ-তরুণীরা জড়িয়ে পড়ছে অনৈতিক সম্পর্কে। এক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র নির্বিকার ভূমিকায় অবর্তীর্ণ হয়েছে।
দিনের পর দিন সরকার ব্যস্ত রয়েছে বিরোধীদের দমন এবং ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টায়। ফলে সমাজে নানা স্তরে অনাচার, পাশবিকতা এবং অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে নৈরাজ্য বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। সমাজের ভেতরে ভাঙন সৃষ্টি হয়েছে নানাক্ষেত্রে। বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে এর প্রকাশ ঘটতে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন এ ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। অবক্ষয়ের যে জোয়ার চলছে তাতে ভবিষ্যতে আরো নানা ধরনের অনাচার, নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং শিউরে ওঠার মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটতে থাকবে একের পর এক। প্রেম পরকীয়া খুন লাভলী ইয়াসমিন লিনা। বয়স ২৯।
বিবাহিতা। আট এবং পাঁচ বছর বয়সী দুই সন্তানের জননী। চলার পথে এক দিন চোখ পড়ে এক যুবকের চোখে। নাম তানভীর আহমেদ। বয়স ১৭ বছর পাঁচ মাস। নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। লিনা ও তানভীরের বসবাস একই এলাকায়। তাই চলার পথে মাঝে মাঝে চলে চোখাচোখি। এরপর মোবাইল নাম্বার আদান-প্রদান। শুরু হয় আলাপ। আলাপ থেকে প্রেম। লিনা তার বিয়ে, স্বামী-সংসার এবং সন্তানাদি থাকার খবর তানভীরের কাছে গোপন রেখে প্রেমের সম্পর্ক চালিয়ে যায়। মোবাইল প্রেমালাপ থেকে পরে দেখা সাক্ষাৎ করা এবং বেড়ানোতে গড়ায়। মাঝে মাঝে স্বামীর অনুপস্থিতিতে লিনার বাসায় গিয়েও সময় কাটায় তানভীর। একপর্যায়ে লিনার স্বামী জেনে যায় স্ত্রীর গোপন সম্পর্কের কথা। শুরু হয় পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর কলহ, সঙ্ঘাত।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের