আওয়ামী লীগের শীর্ষ নেতারা যা বললেন
জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, মুক্তিযুদ্ধের ষড়যন্ত্রকারীরা বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জাতীয় নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানম-ির রাসেল স্কয়ারে সমাবেশে আওয়ামী লীগ নেতারা তাদের বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তারা বলেন, যারা শহীদদের অবমাননা করে তারা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এবং শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করে, তাদের জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ তাদের ওপর চাপিয়ে দেওয়া হরতাল-অবরোধ কখনো মেনে নেয়নি। তাদের জাতি প্রত্যাখ্যান করেছে।
যারা বোমাবাজি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের পথে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু তাদের বিশ্বাস করা যায় না। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে সন্ত্রাসী কর্মকা-ে ম“ দিচ্ছে।
সমাবেশে হানিফ বলেন, ‘বিএনপির অভ্যন্তরে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন তাঁদের পাকিস্তানের দোসর খালেদা জিয়াকে দল থেকে অপসারণ করার জন্য বলব। তাহলেই কেবল বাংলাদেশের মানুষ বিএনপিকে কাছে টেনে নেবে। খালেদা জিয়া একাত্তরে পরাজিত রাজাকারদের ক্ষমতায় বসিয়েছেন। তিনি পাকিস্তানের দোসর হয়ে এ দেশে কাজ করছেন, বাংলাদেশের হয়ে নয়। তাই তাঁর পাকিস্তানে চলে যাওয়া উচিত।’
হানিফ আরো বলেন, তাঁর (খালেদা) নেতৃত্বেই জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করেছে রাজাকাররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তিনি অস্থিতিশীল পরিস্থিতি প্রতিহত করে গণতন্ত্রকে রক্ষা করেছেন।
অন্যদিকে, খালেদাকে বাদ দিয়ে বিএনপিকে নতুন করে সাজানোর পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া মনে প্রাণে পাকিস্তানি। আমি বিএনপি নেতাদের বলব অবিলম্বে এই পাকিস্তানি খালেদা জিয়াকে দল থেকে বের করে দিয়ে দলকে ঢেলে সাজান। তাহলে সত্যিকার বিরোধীদল হিসাবে মানুষ আপনাদের গণ্য করবে।’
তিনি আরও বলেন, ‘আসুন শান্তিপূর্ণ রাজনীতি এগিয়ে নিয়ে যাই। দেশে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। ওই নির্বাচনে একটি জীবনও হত্যার প্রয়োজন হবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।’
এ সময় সৈয়দ আশরাফ আরো বলেন, ‘আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে খালেদা জিয়ার জ্বালাও-পোড়াও রাজনীতি মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।’
গত বছরের ৫ জানুয়ারিকে কেন্দ্র করে খালেদা জিয়ার আন্দোলনের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘কিসের জন্য এ আন্দোলন? ৬৫ জনকে হত্যা করলেন, দেড় হাজার মানুষকে আহত করলেন। অর্থনীতির ক্ষতি হলো ১৭ হাজার ১৫০ কোটি টাকার। গাড়ি পোড়ালেন ৭০০। পরীক্ষা বন্ধ করলেন। কিসের জন্য? গণতন্ত্রের জন্য? গণতন্ত্রের জন্য মানুষ হত্যা করতে হয় না। ৭০০ গাড়ি পোড়াতে হয় না। আসলে তিনি দেশটা অকার্যকর করতে চেয়েছিলেন।’
‘ভাবে বোঝা যায়’ ২০১৯ সালের জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া আমরা ওই দিনটার জন্য অপেক্ষায় আছি। আপনার অবস্থা এবারের মেয়র ইলেকশনের মতো হবে। ওই নির্বাচনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।’
বিএনপি নেত্রীকে উদ্দেশ করে তোফায়েল বলেন, ‘আপনি বলেছেন আন্দোলনের মধ্য দিয়ে নয়, নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাবেন। বেগম খালেদা জিয়া আমরা ওই দিনটার জন্য অপেক্ষায় আছি। আপনার অবস্থা এবারের মেয়র ইলেকশনের মতো হবে। ওই নির্বাচনে আমরা বিজয়ী হব ইনশা আল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আপনি অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকলেন। আজ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন নাই। ওনার অবরোধের মেয়াদ আজকে এক বছর। উনি বলেছিলেন, শেখ হাসিনার পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না। কিন্তু উনি আদালতে সারেন্ডার (আত্মসমর্থন) করে ঘরে ফিরলেন। আপনি আরও বহুবার সারেন্ডার করবেন। কারণ আপনাদের পরাজয় শুরু হয়েছে।’
অন্যদিকে ৫ জানুয়ারি বিএনপি ‘বিলাপ দিবস’ পালন করছে দাবি করে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া ৫ জানুয়ারির আগে তা-ব চালিয়ে নির্বাচন বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। আজ আমরা পালন করছি গণতন্ত্রের বিজয় দিবস। আর উনি করছেন বিলাপ দিবস।’
মতিয়া চৌধুরী বলেন, ‘একাত্তরে মুক্তিযোদ্ধারা কী করেছিলেন আপনি কিভাবে জানবেন। আপনি তো পাকিস্তানের মেহমান ছিলেন। আপনি এখনও পাকিস্তানের মেহমানি ভুলতে পারেননি। তাই পাকিস্তানের অনুচর হিসেবে এদেশে রাজনীতি করার দায়িত্ব আপনার উপর পড়েছে।’
মতিয়া চৌধুরী আরো বলেন, ‘ডাক্তার ভুল করলে একজন মানুষ মারা যায়। আর রাজনীতিবিদ ভুল করলে হাজার হাজার মানুষ মারা যায়। আপনি আজ যাদের নিয়ে সমাবেশ করছেন তারাই সেদিন পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল। এখনও সময় আছে গণতন্ত্রের পথে ফিরে আসুন।’
পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখ করে মতিয়া বলেন, ‘আওয়ামী লীগ জিতেছে, জিতবে। আমরা সিটি করপোরেশনে জিতেছি, উপজেলা নির্বাচনে জিতেছি, পৌরসভা নির্বাচনেও জিতেছি। সামনে ইউপি নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে।
সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।











