,

দুই স্থানে আওয়ামী লীগের সমাবেশ শুরু ( ভিডিও )

Awami-400x267রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষ্যে সমাবেশ শুরু হয়েছে। নেতা-কর্মীদের আগমনে এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হয়েছেন। দুপুর দেড়টার পর থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে মিছিল শ্লোগানে নেচে গেয়ে সমাবেশস্থলে আসতে থাকে।
সমাবেশের মূল মঞ্চ স্থাপন করা হেেছ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের। সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
ইতোমধ্যে রাজধানীর জিরো পয়েন্ট হয়ে মতিঝিল রুটে পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে আওয়ামী লীগ এবছরও রাজধানীর দুটি স্পটে সমাবেশ করছে। একটি হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউয়ে। অপরটি হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে রাসেল স্কয়ারে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে দুটি স্পটে জড়ো হচ্ছেন। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং দলীয় সংসদ সদস্যরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আদলে বিভক্ত হয়ে দুটি সমাবেশ স্থলে আসছেন।

https://www.youtube.com/watch?v=RHfmlX2cxBY

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে