,

প্রস্তুত আওয়ামী লীগের দুটি মঞ্চ

alig-logoনিউজ ডেস্ক : ৫ জানুয়ারি নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগ সমাবেশের প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছে।
আওয়ামী লীগ দুটি সমাবেশ করবে। বেলা আড়াইটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডি-৩২ নম্বর সড়কের রাসেল স্কয়ারে সমাবেশ দুটি হবে।
আওয়ামী লীগের দুটি সমাবেশে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ জ্যেষ্ঠ নেতারা ভাগ হয়ে অংশ নেবেন।
আওয়ামী লীগের সমাবেশের জন্য ইতিমধ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। সেখানে নিরাপত্তায় আছেন পুলিশের সদস্যরা, আছেন দলের নেতা-কর্মীও। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে আসা নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন।
প্রধান দুই দলের তিনটি সমাবেশের কারণে আজও রাজধানীতে ব্যাপক যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। কারণ, তিনটি সমাবেশই হবে ব্যস্ততম সড়কে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তাদের ঘোষণার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগও একই দিনে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস পালনে সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশের ঘোষণা দেয়। উভয় দলের এই পাল্টাপাল্টি কর্মসূচির ফলে রাজনীতিতে আবারও উত্তেজনা দেখা দেয়। এই পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ডিএমপি দুই দলকে পৃথক জায়গায় সমাবেশ করার অনুমতি দিল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর