,

চুয়াডাঙ্গায় বোমা ও অস্ত্রের আঘাতে আ.লীগের ২ কর্মী-সমর্থক নিহত

2016_01_04_22_06_26_iv9fodaWRF8dyJhq62N9wargNylWsO_originalচুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে এক আওয়ামী লীগ কর্মী ও অপর আরেকজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুজন।

সোমবার রাত সাড়ে সাতটায় গ্রামের পূর্বপাড়া মসজিদের কাছে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগ কর্মীর নাম মোহাম্মদ আলী (৫০)। তিনি গঙ্গাদাসপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী। পরে একই গ্রামের শাহাবুদ্দীন (৭৫) রাত সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

শাহাবুদ্দীনের স্ত্রী মালেকা (৫৮) ও আব্দুল মোমিন (৩৮) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাহাবুদ্দীনের ছেলে রিপন হোসেন বাংলামেইলকে জানান, সন্ধ্যা সাতটার দিকে তার বাবা গঙ্গাদাসপুর পূর্বপাড়ার মসজিদের পাশে নিজের মুদি দোকানে বসেছিলেন। এ সময় ৩০/৩৫ জন দুর্বৃত্ত দোকান লক্ষ্য করে পরপর সাতটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে (হাসুয়া ও ফলা) দিয়ে উপর্যুপরি আঘাত করে।

এ সময় মোহাম্মদ আলীর নাড়িভুঁড়ি বেরিয়ে পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোমা বিস্ফোরণে শাহাবুদ্দীনের ডান পা ও মোমিনের বাম হাত উড়ে যায়। মালেকা বেগমেরও পেট ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে