,

প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

news-image

ডেস্ক রিপোর্ট (আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। রোববার  সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদফতর এ ফলাফল প্রকাশ করে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট  www.dpe.gov.bd এ ফলফাল পাওয়া যাবে।

চূড়ান্ত ফলাফলে ৬১ জেলায় ১৩ হাজার ৯৭৪ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।

জানা গেছে, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় ১৬ হাজার শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সালের ১০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এরপর গত ১৬ ও ৩০ অক্টোবর ৩৯ জেলায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল ২২ নভেম্বর প্রকাশ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেয়া হয়।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ করে পর্যায়ক্রমে  পরীক্ষা গ্রহণ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে