,

ভূমিকম্পে হুড়োহুড়িতে একজনের মৃত্যু, আহত ৩০

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী। আজ সোমবার ভোরে সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়।

নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান (২৩)। তাঁর বাড়ি জুরাইন এলাকায়। প্রতিবেশী রহমানের ভাষ্য, ভূমিকম্পের সময় প্রায় ১০-১২ জন একসঙ্গে দোতলা থেকে হুড়োহুড়ি করতে নামেন। এ সময় আতিকুর অসুস্থ হয়ে পড়েন। সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আতঙ্কে একসঙ্গে ছুটোছুটি করে নামতে গিয়ে আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁরা মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। ।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোজাম্মেল হক একজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে