,

বেনাপোলে শিশুসহ ২৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

news-image

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ২৯ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাঁদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁদের হস্তান্তর করে বিএসএফ।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আবদুল হামিদ জানান, অবৈধপথে ভারতে গিয়ে সেখানকার সীমান্তবর্তী বনগাঁও এলাকায় বিএসএফের হাতে আটক হয় ২৯ বাংলাদেশি। বিএসএফ তাদের কারাগারে না পাঠিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে।

পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে আট নারী, ১৭ পুরুষ ও চার শিশু রয়েছে। তাঁদের এ মুহূর্তে বেনাপোল পোর্ট থানায় রাখা হয়েছে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র তাঁদের সীমান্ত পথে পাচার করে ভারতে নিয়ে যায় বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের যশোর আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে