,

রাস্তার পাশে মানবেতর জীবনযাপনকারীরা নিজ গ্রামে পুনর্বাসিত হবে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করা মানুষদের নিজ গ্রামে পুনর্বাসন করবে সরকার। প্রথমে তাদের সরকারি জমিতে পুনর্বাসন করা যায় কিনা তা দেখা হবে। প্রয়োজনে সরকার ছয় মাস তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে সমাজসেবা অধিদফতরের এক অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধামমন্ত্রী বলেন, প্রতিবন্ধী মানুষদের অসহায়ত্বকে পুঁজি করে এক শ্রেণির দালাল ভিক্ষাবৃত্তি করাচ্ছে। এসময় অসহায় প্রতিবন্ধী মানুষকে পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদফতরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের ৬০ হাজার প্রতিবন্ধীকে ভাতা দেয়া হচ্ছে। এছাড়া, যে সব শিশু ঝুঁকিপূর্ণ কাজ করছে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ইউএনডিপির সহায়তায় ২০টি প্রকল্প চালু করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। সরকারী আশ্রয়ণ প্রকল্পগুলোতে দেড়লাখেরও বেশি ভাসমান মানুষকে পুনর্বাসন করা হয়েছে। এ সরকার এতিমদের টাকা লুট করে না, প্রতিবন্ধী ও এতিমদের পুনর্বসনের ব্যবস্থা করছে সরকার। এছাড়া, পথশিশুদের পুনর্বাসনে ছোটমনি নিবাসের সংখ্যা বৃদ্ধির কথাও বলেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ