শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাগে কাটা মুণ্ডু, অন্যস্থানে ধড় উদ্ধার

news-image

কুষ্টিয়া: জেলার সদর উপজেলায় স্কুলগেটের সামনে থেকে ব্যাগে ভরানো কাটা মুণ্ডু ও কিছু দূরে বালিয়াপাড়া মাঠের মধ্যে ফিরোজ আলী নামে এক ব্যক্তির ধড় উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকাল ৭টার দিকে ওই ব্যাগে ভরানো মুণ্ডু ও তার  ঘণ্টাখানেক পর ধড় উদ্ধার করা হয়। নিহত ফিরোজ আলী ইবি থানার পূর্ব আফজালপুর গ্রামের কাচারিপাড়া এলাকার ইয়ার আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, ভোরের দিকে ফজরের নামাজ শেষে করার পর তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা আলামপুর স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে রক্তমাখা একটি ঝুলানো ঝুলানো দেখতে পায়। তারা ব্যাগটি খোলার পর একটি কাটা মুণ্ডু দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। 

পুলিশ জানান, সকালে আলামপুর স্কুল অ্যান্ড কলেজের গেট থেকে ওই কাটা মুণ্ডু উদ্ধার করা হয়। এরপর খবর পাওয়া যায় ঘটনাস্থল থেকে প্রায় তিন চার কিলো দূরে সোনাইডাঙা গোবিন্দপুকুর এলাকায় বালিয়াপাড়া মাঠে একটি মুণ্ডুহীন ধড় পড়ে আছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।