,

৬ কোটি টাকার হীরার আঙটি দিয়ে বিয়ের প্রস্তাব

news-image

হীরে হল মেয়েদের সব থেকে ভালো বন্ধু। তাও আবার ৬ কোটি টাকার হীরা! সম্প্রতি বলিউড অভিনেত্রী আসিনের হাতের আঙুলে দেখতে পাওয়া গেল একটি বড় হীরের আঙটি। যেটি সম্ভবত তাঁর হবু স্বামী এবং মাক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা দিয়েছেন বলেই অনুমান করা হচ্ছে।   সব থেকে বড় কথা হল আসিনের শেষ ছবি 'অল ইজ ওয়েল' বক্স অফিসে খুব একটা জায়গা করে উঠতে পারেনি। কিন্তু ওই ছবি তুলনায় নিজের বিয়ে নিয়ে প্রায় সব সময়তেই ফোকাসে রয়েছেন এই বি-টাউন অভিনেত্রী। বিয়ের সমস্ত তোড় জোড় প্রায় শেষ হয়েই এসেছে। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে আসিন এবং রাহুলের বিয়ের একটি ডিজাইনার কার্ড। সব কিছু ঠিক ঠাক থাকলে হয়ত ২০১৬-র শেষ দিকেই বিয়েটা সেরে নেবেন 'গজনি' খ্যাত অভিনেত্রী আসিন। ইতিমধ্যেই বিয়ের সমস্ত প্ল্যান তৈরি হয়ে গেছে বলেও জানা গেছে। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিন জানিয়েছিলেন, কী ভাবে হাঁটুর ওপরে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাহুল শর্মা। তখনই বেলজিয়াম হীরে দিয়ে তৈরি ২০ ক্যারেটের হীরার আঙটি আসিনের আঙুলে পড়িয়ে দিয়েছিলেন রাহুল। এই ৬ কোটি টাকার হীরার আঙটিতে 'এআর' শব্দ দুটি খোদাই করা আছে। এছাড়া আঙটির ভেতরে হীরা দিয়ে কিছু মেসেজও লেখা আছে। সলমনের জন্মদিনে সর্বপ্রথম আসিনের আঙ্গুলে দেখতে পাওয়া যায় আঙটিকে। নিজের হবু স্ত্রীকে দেওয়া এর থেকে ভালো গিফট আর কিবা হতে পারে!

 

 সূত্র: কলকাতা 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে