‘ক্রসফায়ার’ ১৮৩, সহিংসতা ১৫১ ও গণপিটুনিতে নিহত ১৩৫, গুম ৫৫
সীমা: মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বলছে, বাংলাদেশে ২০১৫ সালে ১৮৩ জন ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছে। সংস্থাটি আজ এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছে। তাতে এসব তথ্য উঠে এসেছে।
সংস্থার কর্মকর্তা নুর খান লিটন বলছেন, ২০১৫ সালে আগের বছরের চেয়ে ৫৫ জন মানুষ বেশি বিচার বহির্ভূত হত্যাকা-ে মারা গেছে। গত বছর সারাদেশে রাজনৈতিক সহিংসতায় মারা গেছে ১৫১ জন। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৪৭ জন। এছাড়া গত বছর গুম হয়েছে ৫৫জন।
২০১৫ সালে গণপিটুনিতে মারা গেছে ১৩৫জন। আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্টে গেল বছরে সীমান্তে হত্যা এবং নারী নির্যাতনের চিত্রও প্রকাশ করা হয়েছে।











