,

পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৭৪ শতাংশ

news-image

নবম পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৭৩ দশমিক ৯১ শতাংশ। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচন কমিশনের তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী জানান, স্থগিত ১৯ পৌরসভার ৫০টি ভোটকেন্দ্রের ফলাফল বাদ দিয়ে এ হিসাব করা হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, ৬০ লাখ ৬৩ হাজার ৭২৯জন ভোটারের মধ্যে ৪৪ লাখ ৮১ হাজার ৭৬০ জন ভোটার পৌর নির্বাচনে ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৭৩ দশমিক ৯১ শতাংশ। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর কেন্দ্র স্থগিত হওয়ার কারণে ১৯ পৌরসভার হিসাব করা হয়নি। এক্ষেত্রে মোট ২০৮টি পৌরসভার প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এদিক স্থগিত কেন্দ্রের ভোট বাদ দিয়ে হিসাব করে সংশ্লিষ্ট ১৮ রিটার্নিং কর্মকর্তাকে ফলাফল পাঠাতে বলেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত নির্দেশনা ওই ১৮ জন রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে ইসির সহকারী সচিব রাজীব আহসান। এক্ষেত্রে স্থগিত কেন্দ্রের ভোট বাদ দিয়ে কাউকে বিজয়ী ঘোষণা করা গেলে বিজয়ী ঘোষণা করার ব্যবস্থাও নিতে বলা হয়েছে ওই নির্দেশনায়।
ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী বলেন, ১৯ পৌরসভার ভোটের হিসাব এলে নির্বাচনে ভোট পড়ার হারও আরেকটু বাড়তে পারে। ইসির প্রতিবেদনে দেখা যায়, ২০৮ পৌরসভায় প্রদত্ত ভোটের মধ্যে ৭৮ হাজার ৯২৫টি ভোট বাতিল হয়েছে। এ নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৪৪ লাখ ২ হাজার ৮৩৫টি। ২০১১ সালে অনুষ্ঠিত অষ্টম পৌরসভা নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছিলো। বুধবার দেশের ২৩৪ পৌরসভায় একযোগে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। এতে অনিয়মের কারণে ১৮ পৌরসভায় ৩৮ ভোটকেন্দ্র এবং নরসিংদীর মাধবদী পৌরসভার ভোট স্থগিত করা হয়।

 


কালের কন্ঠ থেকে নয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে