,

প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর চার পরীক্ষার ফল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ওই চারটি পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। এরপর সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয় আজ সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষাগুলোর ফল প্রকাশ করবে।

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে বেলা দেড়টায় সংবাদ সম্মেলন আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। এই দুটি পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

অন্যদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এ বছর ১ নভেম্বর ওই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে