,

মিরপুরে জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, আটক ৩

news-image

মিরপুরের পীরেরবাগে জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) এক পরীক্ষার্থী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর গৃহশিক্ষকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বুধবার রাতে মিরপুর থানায় মামলা করেছেন। হাসপাতাল সূত্র জানায়, মিরপুর থানার পুলিশ ওই স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে। তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ উদ্দিন আহমেদ জানান, ওই শিশু পাশের বাড়ির রাজু (২৫) নামের এক ছেলের কাছে প্রাইভেট পড়ত। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় টিউশনি দেওয়ার কথা বলে বুধবার সকালে রাজু তার বাড়িতে তাকে ডেকে নেয়। এক পর্যায়ে রাজু তাকে ধর্ষণ করে। এ সময় তার বন্ধুরা মোবাইল ফোনে ছবি তুলে রাখে। তিনি আরও বলেন, এ ঘটনার পর রাজু ও তার বন্ধুরা পালিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য রাজুর বাবা-মাকে থানায় আটকে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে