বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে থেকে জিতলো বিএনপির জি কে গউছ

news-image

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবারও জয়ী হয়েছেন কারাবন্দি জি কে গউছ। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আজ বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ১০ হাজার ৭৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন গউছ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. মিজানুর রহমান। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গউছ এখন কারাগারে আছেন।

জি কে গউছ গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শরীফ উল্লাহকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। তিন দফা তদন্তের পর এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০১৪ সালের ২১ ডিসেম্বর সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের সঙ্গে জি কে গউছসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এর পরই মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হন গউছ।

ওই বছরের ২৮ ডিসেম্বর জি কে গউছ হবিগঞ্জের জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান আদালত।

কারাগারে থাকা অবস্থায় চলতি বছরের ১৮ জুলাই জি কে গউছের ওপর হামলার ঘটনা ঘটে। হবিগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ শামীম ইকবাল জানান, সকাল ৯টার দিকে কারাগারের ভেতরে ঈদের জামাত শেষে বের হওয়ার পরই এক আসামি তাঁকে রড দিয়ে আঘাত করে। এতে তাঁর শরীর থেকে রক্ত বের হতে থাকে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে