,

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক শেষ

news-image

পৌরসভা নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায় ও ব্রি. জে. (অব.) হান্নান শাহ, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও শাহ মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।
 বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণ করেছে ২০ দলীয় জোটের নেতৃত্ব দেওয়া এই দল। তবে পরে ব্রিফিংয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে