বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশি হাইকমিশনারকে

news-image

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সোহরাব হোসেনকে দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। বুধবার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোহরাব হোসেনের চুক্তির মেয়াদ আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হওয়ার কথা থাকলেও তাকে আগেই দেশে ফিরতে বলা হয়েছে। 

এদিকে, হঠাৎ এ হাইকমিশনারকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে নির্ভরযোগ্য কোনো কারণ জানা যায়নি। তবে ওই সূত্রটি বলছে, পাকিস্তানে নিযুক্ত এ হাইকমিশনারকে অসুস্থতার কারণেই সম্ভবত ফেরত অানা হচ্ছে।  

সোহরাব হোসেন ২০১০ সালের জুলাইয়ে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ পান। কয়েক দফায় তার মেয়াদ বাড়ানো হলেও এবারই প্রথম তাকে ফিরে আসতে বলা হয়েছে। 

সম্প্রতি দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কয়েকদিন আগে পাক হাইকমিশনারকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেয়ার পর বাংলাদেশি হাইকমিশনারকে ফিরে আসার নির্দেশ দেয়া হলো।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান