,

৮০০ বছরের পুরোনো মোবাইলের সন্ধান

news-image

নিউজ ডেস্ক : যোগাযোগের একটি অন্যতম যন্ত্র মোবাইল ফোন। বর্তমানে যে যন্ত্রটি শোভা পায় ছোট বড় সবার হাতেই। কিন্তু যোগাযোগের ক্ষেত্রে মোবাইল শুধু এখন নয়, শত শত বছর আগেও ব্যবহৃত হতো যন্ত্রটি। সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা সন্ধান পেয়েছেন ৮০০ বছরের পুরোনো তেমনি একটা মোবাইল ফোনের।

প্রত্নতাত্ত্বিকদের দাবি, খননকার্য চালাতে গিয়ে অস্ট্রিয়া থেকে এই মুঠোফোনের খোঁজ মিলেছে। যেটির গায়ে রয়েছে সুমেরীয় লিখনশৈলী। ওই লিখনশৈলী কীলকাকার বর্ণমালা নামে পরিচিত। ফোনের গায়ের সুমেরীয় লেখাগুলো কৌতূহল বাড়িয়েছে প্রত্নতাত্ত্বিকদের। কেননা অনেক বছর আগেই অবলুপ্ত হয়ে গিয়েছিল কীলকাকার এই বর্ণমালা। প্রাচীন মেসোপটেমিয়ায় এই হরফ দেখা গিয়েছিল। 

এ নিয়ে হইচই করছেন ইউএফও (আন-আইডেন্টিফাইড ফ্লাই অবজেক্ট) অনুসন্ধানকারীরা। তারা মনে করেন, প্রাচীন সভ্যতার সঙ্গে এলিয়েনদের যোগাযোগ ছিল। ভিনগ্রহের ওই বাসিন্দারা এই পৃথিবীতেও আসত। তাদের হাতেই ছিল এই প্রযুক্তি। হয়ত নিদর্শন হিসেবে তারা যন্ত্রটি রেখে গেছেন পৃথিবীবাসীর জন্য।

তবে অস্ট্রিয়ার গবেষকদের ধারণা, ফোনটি ১৩০০ শতকের। বর্তমান ইরান ও ইরাকের লিপির সঙ্গে তারা যন্ত্রটির অনেক মিলও খুঁজে পেয়েছেন। তবে এটি সত্যি মোবাইল ফোন, নাকি অন্য কোনো ডিভাইস, তা নিয়ে অবশ্য ধোঁয়াশাই রয়ে গেছে গবেষকদের মধ্যে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ