,

ব্যালেট ছিনিয়ে জয়লাভ করতে চায় বিএনপি : হানিফ

news-image

নিউজ ডেস্ক : পৌর নির্বাচনে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে বিএনপি প্রার্থীরা জোর করে জয়লাভ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
হানিফ বলেন, “যেহেতু তারা (বিএনপি) জানে জনগণ তাদের পক্ষে রায় দিবে না, সে কারণে জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নির্বাচনে জয়লাভ করতে চাচ্ছে।”
“পটুয়াখালীর কুয়াকাটার ৮নম্বর কেন্দ্রে বিএনপি’র প্রার্থীর সমর্থকরা জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার পর কেন্দ্রেটিতে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পাশাপাশি কুষ্টিয়ার কুমার খালীতে একটি ভোট কেন্দ্র বিএনপি’র প্রার্থীরা জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে।”
পৌর নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়ায় মৃত্যুর ঘটনা সামাজিক দ্বন্দ্বের কারণে, নির্বাচনকে কেন্দ্র করে নয় বলেও দাবি করেন হানিফ।
“নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্যই তারা (বিএনপি নেতাকর্মী) যশোরে পরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর ককটেল হামলা চালিয়েছে। আমরা তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। আজকে নির্বাচন নিয়ে বিএনপি’র দেয়া অভিযোগ আমরা তাৎক্ষণিকভাবে খবর নিয়েছি তাদের অভিযোগ সত্য নয়।”
আওয়ামী লীগের এ নেতা বলেন, “ভোটের সময় যত পার হচ্ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শঙ্কা ততই বাড়ছে। বিএনপি নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন নিয়ে এ ধরণের ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে। এটাই আজকে প্রমাণ করে আগেও ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি করার জন্য আগে থেকেই বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছিল।”
তিনি বলেন, “আজকে আমাদের বহু কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত পৌর নির্বাচন সকাল থেকে সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। জয়-পরাজয় যাই হোক মেনে নেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আবু সাঈদ আল স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক এমপি, সম্পাদক দফতর আবদুস সোবহান গোলাপ, সুজিত নন্দী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে