,

ভোট দেয়া হয়ে গেছে, আপনারা চলে যান : রিজভী

news-image

নিউজ ডেস্ক : স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ময়মনসিংহের বিভিন্ন পৌরসভার ভোটকেন্দ্রে ভোটারদেরকে ভোট দেয়া হয়ে গেছে বলে ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ বুধবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌরসভা নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘ময়মনসিংহে ভোটারদেরকে বলা হচ্ছে, ভোট দেয়া হয়ে গেছে, আপনারা চলে যান।’ মাগুরায় অধিকাংশ কেন্দ্রগুলোতে ধানের শীষের প্রার্থীদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢূকতে দেয়নি। সেখানে প্রশাসন সরকার দলীয়দের পক্ষে কাজ করছে।’
সারা বাংলাদেশ ভোটারবিহীন সরকারের ক্যাডাররা দখল করে নিয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘চট্টগ্রামের সাতকানিয়া, রাঙ্গুনিয়া, মিরসরাই, কুমিল্লার লাকসাম, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, চান্দিনা, ঢাকার সভার, জামালপুরের ইসলামপুর, নোয়াখালীর চৌমুহুনীসহ গোপালগঞ্জ, বাগেরহাট, বগুড়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নাটোর, বি-বাড়িয়া, ভোলার বিভিন্ন পৌরসভায় ধানের শীষের এজন্টদেরকে বের করে দিয়েছে সরকার দলীয়রা’।
তিনি বলেন, ‘কথায় আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কিন্তু মানুষ এখনও দানবে পরিণত হয়ে গেছে। আওয়ামী মনা মানুষগুলো এমন দানব হয়ে গেছে এখন আসল দানবেরাই লজ্জা পাচ্ছে।’
রিজভী বলেন, ‘মানুষের অধিকার তারা আগে যেমন হরন করেছে আবারও মানুষের ভোটাধিকার হরন করছেন। জোর করে ব্যালট পেপার ছিনতাইয়ের মাধ্যমে আবার প্রমান হল এ সরকার ফ্যাসিবাদী সরকার।’
তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। তাই যেখানে যেটা প্রয়োগ করার দরকার সেখানে সেটাই করছি। গণতন্ত্রের সার্থেই এ নির্বাচনে অংশগ্রহন করেছি।’
এসময় যেসব পৌরসভায় অনিয়ম হয়েছে সেসব পৌরসভায় আবারও ভোট গ্রহণের দাবি জানান রুহুল কবির রিজভী আহমেদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে