,

‘পৌর নির্বাচনে আ. লীগ হারলেও সরকার পতন হবে না’

news-image

পৌর নির্বাচনে আ. লীগ হারলেও সরকার পতন হবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।তিনি বলেন, ‘এর আগে আওয়ামী লীগ ৭-৮টা নির্বাচনে হেরেছে। তাতে আকাশ ভেঙ্গে পড়েনি। এবার পৌর নির্বাচনে হারলেও সরকারের পতন হবে না। এই পৌর নির্বাচনে ইমেজ ক্ষুণ হয় এমন কিছু করবে না সরকার।
তিনি বলেন, আমরা কেন দেশে-বিদেশে ইমেজ হারাতে যাবো। সরকার বিব্রত হয় এমন কিছু করতে যাবো না।মন্ত্রী বলেন, ‘নির্বাচনে টুকটাক কিছু সমস্যা হয়। এখনো বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। বিরোধী পক্ষ ও সরকারি দলের কিছু অভিযোগ আছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।’
বিএনপির অভিযোগ সম্পর্কে কাদের বলেন, ‘নালিশ করা বিএনপির স্বভাব। বিগত নির্বাচনেও তারা একই কাজ করেছে। পরে তারা বিজয়ী হয়েছে। তবে আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে