,

খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ের চেষ্টা : পুলিশি বাধা (ভিডিও)

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েছে সরকার সমর্থক সংগঠন।
মূলত, এ সংগঠনগুলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা কালে এ বাধার মুখে পড়েন। আজ  সকাল ১১টার দিকে গুলশান-২ গোলচত্বরে জড়ো হন ঘাতক-দালাল নির্মুল কমিটি, আমরা গর্বিত বাঙালি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা বিক্ষোভ নিয়ে খালেদা জিয়ার বাড়ি অভিমুখে রওনা হন। পরে পুলিশ গোলচত্বরেই তাদের আটকে দেয়। সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন অভিযোগে ক্ষমতাসীনরা তার বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।

https://www.youtube.com/watch?v=v0vuNdchYdE

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ