মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর অন্যতম নিখুঁত শহর আছে ভারতেই!

news-image

নিখুঁত শহর বলে কিছু হয়? তাও আবার সারা বিশ্বের নিরিখে? ব্রিটিশ সংবাদমাধ্যম অনুসারে, দুনিয়ায় এমন শহর অবশ্যই আছে। বিবিসি'র বিচারে, পৃথিবীর অন্যতম নিখুঁত শহর আছে ভারতেই!

২০১৫ সালে প্রকাশিত বিবিসি'র রিপোর্ট বলছে, স্থাপত্য, সাংস্কৃতিক উন্নয়ন এবং আধুনিকতার ভিত্তিতে বিশ্বের অন্যতম নিখুঁত শহর চণ্ডীগড়। বিবিসি'র প্রতিবেদনে স্বাধীন ভারতের প্রথম পরিকল্পিত শহর চণ্ডীগড়ের জন্মলগ্ন থেকে শুরু করে তার ক্রমশ বেড়ে ওঠার সম্পূর্ণ বৃত্তান্ত বর্ণিত হয়েছে। প্রতিবেদকের দাবি, সময়ের সঙ্গে পাঞ্জা কষে শেষ পর্যন্ত কালজয়ী হয়েছে এই শহর। তার সঙ্গে তুলনা টানা হয়েছে দিল্লির ফতেহপুর সিক্রি ও ইতালির পালমানোভা নগরীর। বিবিসি'র দাবি, আদর্শ শহর হয়ে ওঠার যাবতীয় সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সময়ের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়েছে ঐতিহাসিক দুই নগরী।
১৯৪৭ সালে স্বাধীনতার সময় ভাগ হয় বাংলা ও পঞ্জাব। ব্রিটিশ শাসিত পঞ্জাবের রাজধানী লাহোর পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কারণে ভারতীয় ভুখণ্ডে থাকা পূর্ব পঞ্জাবের জন্য নয়া রাজধানীর প্রয়োজন দেখা দেয়। সমাধান হিসেবে মোট ৫০টি গ্রাম জুড়ে নতুন শহর পত্তন করার পরিকল্পনা করে স্বাধীন ভারতের প্রশাসন। ১৯৬৬ সালের ১ নভেম্বর গঠিত হয় নতুন রাজ্য হরিয়ানা। পঞ্জাব ও হরিয়ানা, দুই রাজ্যের রাজধানী হিসেবেই সক্রিয় থাকে চণ্ডীগড়। তবে চণ্ডীগড়কে কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়।
বিবিসি'র প্রতিবেদনে এই শহরকে বিশ্বের অন্যতম আধুনিক, শান্তিপ্রিয়, সমৃদ্ধশালী এবং সবচেয়ে সবুজ শহরের শিরোপা দেওয়া হয়েছে। প্রতিবেদকের দাবি, ঐতিহ্য এবং আধুনিকতার অনবদ্য মিশেলে দুনিয়ার তাবড় সেরা শহরকে পিছনে ফেলে দিয়েছে চণ্ডীগড়।

 

এ জাতীয় আরও খবর

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

জটিলতায় থমকে ৩ হাজার ৪০ ফ্ল্যাট নির্মাণ

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই