মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বড় নখের প্রাণী

news-image

বিশ্বের বিভিন্ন প্রাণীর রয়েছে বড় বড় নখ। আপনার বাড়ির বিড়াল কিংবা কুকুরের নখের তুলনায় এসব নখ বহুগুণ বড়। তবে গবেষকরা জানাচ্ছেন সবচেয়ে বড় নখের আকার ৩.২ ফুট বা প্রায় এক মিটার। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। ডায়নোসর প্রজাতির একটি প্রাণীর নাম থেরিজিনোসাউরাস। এ প্রাণীটির নখের আকার ছিল ৩.২ ফুট। গবেষকরা জানাচ্ছেন, এ প্রাণীটির নখই সবচেয়ে বড়।


থেরিজিনোসাউরাস ডায়নোসরটির অপর নাম ‘সাইথি লিজার্ড।’ এটি বাস করত ক্রিটেসিয়াস যুগের শেষ পর্যায়ে। এখন থেকে ৭০ বা ৭৫ মিলিয়ন বছর আগে এ ডায়নোসর বাস করত। এ ডায়নোসরের বাস ছিল প্রধানত সেন্ট্রাল এশিয়ায়।
এটা ধারণা করা হয় যে, ডায়নোসররা শিকার করার জন্য নখ ব্যবহার করত। গবেষকরা অবশ্য জানাচ্ছেন যে, ডায়নোসরটি তার আত্মরক্ষার জন্যও এ নখ ব্যবহার করত। পাশাপাশি এ নখ গাছপালা টেনে খাওয়ার কাজে ব্যবহার করত ডায়নোসরটি।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের গবেষক মার্ক উইটন এ বিষয়ে বলেন, ডায়নোসরটি তার বড় নখ দিয়ে গাছপালা টেনে নিয়ে খেত। তবে প্রাচীন এ প্রাণীটি এখনও গবেষকদের কাছে একটি আশ্চর্য বিষয়। তারা জানিয়েছেন, এ প্রাণীটির বিষয়ে এখনো বিস্তারিত গবেষণা করা হচ্ছে।


থেরিজিনোসাউরাস ডায়নোসরটির পাশাপাশি আরেকটি ডায়নোসর হলো টার্বোসাউরাস। এটি আরেকটি বড় নখের ডায়নোসর। এ ডায়নোসরটির আকার ৩৩ ফুট থেকে ৩৯ ফুট পর্যন্ত হতে পারে।
দেহের আকারের সঙ্গে নখের অনুপাতে সবচেয়ে বড় নখ আর্মাডিলো নামে একটি প্রাণীর। এ প্রাণীর দেহ তিন ফুট ও নখের আকার আট ইঞ্চি। এর দেহের সঙ্গে নখের অনুপাত ২২ শতাংশ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

জটিলতায় থমকে ৩ হাজার ৪০ ফ্ল্যাট নির্মাণ

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

ইরান সংঘাতে ১৮ মার্কিন সেনা নিহত

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান