,

গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত দুইজন

news-image

বাংলাদেশের গাজীপুরে এক জঙ্গি আস্তানায় মধ্যরাতে চালানো এক অভিযানে দুজন নিহত হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।
অভিযান শেষে ব্রিফিংয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের ভোগড়া এলাকায় বাইপাস সড়কের কাছের একটি পরিত্যক্ত বাড়িতে ও আশেপাশের এলাকায় রোববার মধ্যরাতে এই অভিযান শুরু করে র‍্যাব।

ঐ এলাকা র‍্যাব ঘিরে ফেলার পর জঙ্গিরা র‍্যাবের ওপর হামলা চালালে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে বাড়ির ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে র‍্যাব।
যদিও মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কিছু জানায়নি র‍্যাব। তবে মি. খান জানিয়েছেন, নিহত দুজন জেএমবি সদস্য এবং নিজেদের বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়েছে বলে র‍্যাব ধারণা করছে।
অভিযানে র‍্যাবের একজন সদস্যও আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে র‍্যাব বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই, একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এর আগে ঢাকার মিরপুর ও চট্টগ্রামের হাটহাজারিতে জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে গ্রেনেড, স্নাইপার রাইফেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ