,

কক্সবাজারে সন্ধ্যার পর সব অনুষ্ঠান বন্ধ

news-image

সূর্যাস্তের পর কক্সবাজারে ‘মেগা বিচ কার্নিভাল ও থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে ৩১ ডিসেম্বর সমুদ্র সৈকতসহ যে কোনো উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রবিবার বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জানানো হয়, বিপুল সংখ্যক পর্যটক সমাগমের কারণে নিরাপত্তার স্বর্থে এ উদ্যোগ নেয়া হয়েছে।

আগামী ৩১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সূর্যাস্তের পরে কক্সবাজার সমুদ্র সৈকতে সব ধরনের অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখার জন্য প্রশাসন নির্দেশনা জারি করছে। সভায় জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পর্যটন বর্ষ ২০১৬ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে, যা ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে। একই সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সৈকতে রয়েছে নানা আয়োজন। কিন্তু নিরাপত্তার কারণে সৈকতের সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ করতে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা রয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে কক্সবাজারের যে কোনো উন্মুক্ত স্থানে সন্ধ্যার পর অনুষ্ঠান না করার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসকের সভাপতিত্বের অনুষ্ঠিত সভায় পর্যটন বোর্ডের যুগ্ম সচিব নিখিল রঞ্জন দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক এ এফ এম আলাউদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আহমদ হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে