বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা ও নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে সব সময়েই ব্যর্থ (ভিডিও)

news-image

হাসিনা ও রকিব মার্কা নির্বাচন জনগণ গ্রহণ করে না, জনগণকে কষ্ট করে ভোট দিতে যেতে হয় না, ভোট কেন্দ্রে সাংবাদিকদের থাকতে দেওয়া হচ্ছে না, সরকারের কৌশল ভুল, আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের দখলের মহোৎসব চলছে, বেইমানীদের চিহ্নিত করে রাখুন, জাতীয় প্রেসক্লাবকে আওয়ামীকরণ করাসহ প্রশাসনকে নিরপেক্ষ ভাবে ভয়ভীতি মুক্ত থেকে তাদের দায়িত্ব পালনের কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।
রোববার দুপুরে রাজধানীর সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসিনা ও রকিব মার্কা নির্বাচন : হাসিনা ও রকিব মার্কা নির্বাচন জনগণ গ্রহণ করে না এই মন্তব্য করে খালেদা জিয়া বলেন, হাসিনা ও নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে সব সময়েই ব্যর্থ। তৃতীয় বারের মত প্রমাণ হবে আওয়ামী লীগ ও রকিবের নিবার্চন কমিশনের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয় না। রকিবসহ নিবার্চন কমিশনে আরো কিছু দালাল আছে তাদের দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
ভোট কেন্দ্রে যেতে হয় না : সারাদেশে আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের দখলের মহোৎসব চলছে অভিযোগ করে তিনি বলেন, তারা সব কিছু দখল করে নিচ্ছে। এমনকি ভোট দেওয়ার অধিকার দখল করে নিয়েছে। এখন আর কষ্ট করে মানুষের ভোট কেন্দ্রে যেতে হয় না। তার আগেই ভোট বাক্স ভরা হয়ে যায়। সব কিছু আওয়ামী লীগ কত সহজ করে দিয়েছে।
ভোট কেন্দ্রে সাংবাদিক : বিএনপি চেয়ারপারসন বলেন, বলা হচ্ছে সাংবাদিকেরা নাকি ভোট কেন্দ্রে থাকতে পারবে না। যদি সেটাই হয় তাহলে তাদের লক্ষ্য অত্যন্ত পরিস্কার। ভোট চুরি করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সাংবাদিকদের ভোটে কেন্দ্রে থাকতে হবে। কেন্দ্রের মধ্যে সত্যিকারে কি হচ্ছে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।
সরকারের কৌশলে ভুল :  এবার সরকার কৌশলে ভুল করেছে এমন মন্তব্য করে তিনি বলেন, তারা ধরে নিয়েছিল বিএনপি নির্বাচনে আসবে না। কিন্তু বিএনপি নির্বাচনে এসে প্রমাণ করেছে বিএনপি নির্বাচনী দল এবং নির্বাচন করতে চায়। সকলের অংশগ্রহণে নিরপেক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচনে বিশ্বাস করে বিএনপি।
আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের মহোৎসব: সারাদেশে আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের দখলের মহোৎসব চলছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, তারা সব কিছু দখল করে নিচ্ছে। এমনকি ভোট দেওয়ার অধিকার দখল করে নিয়েছে।
জাতীয় প্রেসক্লাব দখল : বিএনপি নেত্রী বলেন, ৬০ বছরের ঐতিহ্যবাহী জাতীয় প্রেসক্লাবকে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে দখল করে নিয়ে আওয়ামীকরণ করা হয়েছে।
বেইমানদের চিহ্নিত করে রাখুন : সাংবাদিকদের উদ্দেশ্য বিএনপি চেয়ারপারসন বলেন, যারা বেইমানী করেছে, তাদেরকে চিহ্নিত করে রাখুন। এসব দালাল, বেইমান, মীরজাফরেরা বেশি দিন টিকে থাকে না। শেষ পর্যন্ত এদের পরিণতি হয় ভয়াবহ। তাই বলবো বেইমানী করে কোন লাভ হবে না। আমি কোন সময়ে বেইমানদের সঙ্গে হাত মেলায়নি। ভবিষতেও হাত মেলাবো না।
প্রশাসনকে নিরপেক্ষ : খালেদা জিয়া বলেন, আপনারা নিরপেক্ষ থাকেন। আপনাদের সাথে আমাদের কোন বিরোধ ও বিভেদ নেই। যারাই ক্ষমতায় আসবে তাদেরকে সহযোগিতা করে সত্যিকার অর্থে দেশের ও জনগণের কল্যাণে আপনাদের কাজ করতে হবে। আপনাদের কেউ কোন ক্ষতি করবে না। তাই আওয়ামী লীগের মিথ্যা প্রচারে বিশ্বাস করবেন না। অন্যরা কেউ ক্ষমতায় আসলেই আপনাদের চাকরী যাবে এটা মিথ্যা কথা। আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অপকৌশল নিয়ে এসব মিথ্যা বলছে।
জরিপ মিথ্যা : পৌর নির্বাচনে সরকার যেভাবেই জরিপ করুক না কেন তাদের জরিপ মিথ্যা ্মন্তব্য করে তিনি বলেন, জরিপ করে লাভ হবে না। তাদের ঐ জরিপে ভরাডুবির কথাই লেখা আছে কিন্তু তা তারা প্রকাশ করে না। যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয় তাহলে বিএনপির প্রার্থীরা আশি ভাগ ভোট পেয়ে নির্বাচিত হবেন।
অনলাইনের নিবন্ধন : খালেদা জিয়া অভিযোগ করে বলেন, আইসিটি আইনে বিভিন্ন কলা কৌশলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য অনলাইনের নিবন্ধন শুরু করেছে সরকার। তাদের উদ্দেশ্য আওয়ামী মতাদর্শের বাহিরে যেসব অনলাইন রয়েছে সেগুলো বন্ধ করার পায়তারা করছে।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুলাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা এম এ আজিজ, রিয়াজ উদ্দিন আহমেদ, সৈয়দ আবদাল আহমেদ, রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধানসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সাংবাদিকরা।
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আব্দুল মান্নান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশরাফী আশরাফ পাপিয়া প্রমুখ।

https://www.youtube.com/watch?v=kEq2_XFvOXY

 

আমাদের সময়.কম