বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার মাসে ১৯ হামলা

news-image

দেশে গত চার মাসে ধর্মীয় ভিন্নমতাবলম্বী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের ওপর ১৯টি হামলা হয়েছে। এর মধ্যে হিন্দুদের মন্দির, খ্রিষ্টান ধর্মযাজক, বাহাই, শিয়া ও আহমদিয়া সম্প্রদায় আক্রমণের শিকার হয়েছে।

সর্বশেষ হামলা হয়েছে শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে। গতকাল পর্যন্ত তাঁর পরিচয় মেলেনি। এ ঘটনায় আটজন মুসল্লি আহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, নিহত ব্যক্তির শরীরে থাকা অবস্থায় বোমা বিস্ফোরিত হয়েছে।

দেশে নতুন মাত্রায় হত্যাকা- শুরু হয় ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালির নাগরিক সিজার তাবেলাকে হত্যার মধ্য দিয়ে। এর পাঁচ দিনের মাথায় ৩ অক্টোবর একই কায়দায় রংপুরে জাপানি নাগরিক কোনিও হোশিকে হত্যা করা হয়।
এরপর ৪ অক্টোবর ঈশ্বরদীতে খ্রিষ্টান যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা, পরদিন ঢাকায় খিজির খানকে তাঁর খানকায় জবাই করে হত্যা, ২৩ অক্টোবর রাতে ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হোসেনি দালানে বোমা হামলা, ৩১ অক্টোবর আজিজ মার্কেটে প্রকাশক ফয়সাল আরেফিনকে হত্যা এবং একই দিন লালমাটিয়ায় আরেক প্রকাশককে হত্যার চেষ্টা, ৪ নভেম্বর দিনাজপুরে ইতালীয় ধর্মযাজককে, ৮ নভেম্বর রংপুর শহরে বাহাই কেন্দ্রের পরিচালক রুহুল আমিন ও ১২ নভেম্বর সৈয়দপুরে প্রতীকী কারবালায় শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার চেষ্টা করা হয়। তার আগে ১০ নভেম্বর রংপুরের কাউনিয়ায় এক মাজারের খাদেমকে হত্যা করা হয়। ২৬ নভেম্বর বগুড়ায় শিয়া মসজিদে হামলা হয়। এরপর ৩০ নভেম্বর দিনাজপুরের চিরিরবন্দরে ইস্কন নেতা বীরেন্দ্র নাথকে হত্যার চেষ্টা, ৪ ডিসেম্বর কাহারোলে কান্তজিউ মন্দিরের প্রাঙ্গণে রাসমেলায় যাত্রাপালায় বোমা হামলা, ১০ ডিসেম্বর একই উপজেলায় ইস্কন মন্দিরে হামলা, একই রাতে চুয়াডাঙ্গায় সাধু সংঘের এক বাউলকে হত্যা এবং ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি ঈশা খাঁর দুটি মসজিদে জুমার নামাজে বোমা হামলা।

রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, নিহত যুবক স্থানীয়ভাবে তৈরি ‘সকেট বোমা’ ব্যবহার করেছেন। তবে এটা আত্মঘাতী বোমা হামলা কি না, তা তদন্তের আগে বলা যাবে না।
এদিকে এ ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন আইএস (ইসলামিক স্টেট) টুইটারে দায় স্বীকার করেছে। জঙ্গি সংগঠনের তৎপরতা পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সাইট (এসআইটিই) গতকাল এ তথ্য জানিয়েছে। সাইট জানিয়েছে, আইএসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আহমদিয়া মসজিদে বোমা হামলাকারীর নাম “আবু আল ফিদা আল-বাঙালী”। সে তার শরীরে বাঁধা বিস্ফোরক বেল্ট বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালায়।’

আগে গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দুই বিদেশি নাগরিক হত্যা, শিয়া মসজিদ, হোসেনি দালান ও খ্রিষ্টান ধর্মযাজকের ওপর হামলা এবং পুলিশ হত্যার ঘটনায়ও আইএস দায় স্বীকার করেছিল। তখনো সাইট আইএসের দায় স্বীকারের কথা প্রথম প্রকাশ করে। পরে গত মাসে প্রকাশিত আইএসের নিজস্ব সাময়িকী দাবিক-এ দুই বিদেশি হত্যাসহ চারটি হামলা তাদের ‘মুজাহিদরা’ করেছে বলে দাবি করা হয়।

অবশ্য প্রতিবারই বাংলাদেশ সরকার এ দাবি নাকচ করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার জোরালোভাবে বলা হচ্ছে, এ দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। পরবর্তী সময়ে পুলিশ জানিয়েছে, ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা ছাড়া বাকি বেশির ভাগ ঘটনাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি ঘটিয়েছে। এসব ঘটনায় জেএমবির অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।

রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুরের চকপাড়া গ্রামে কয়েক গজের মধ্যে দুটি মসজিদ। বাঁয়ে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ, পাশের মসজিদটি আহলে হাদিস মসজিদ হিসেবে পরিচিত। শুক্রবার আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ষ প্রথম আলোমসজিদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনার পর ওই যুবক মসজিদের ভেতরে কাতরাচ্ছিলেন। তবে আরও বোমা থাকতে পারে, এমন আশঙ্কায় কেউ তাঁর কাছে যাওয়ার সাহস পাননি।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের ঘটনার সময় মসজিদের বাইরে জিনসের প্যান্ট পরা অপরিচিত দুই যুবক দাঁড়িয়ে ছিলেন। ঘটনার পর তাঁরা সটকে পড়েন।
বাগমারা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ওই ঘটনাস্থলে গতকাল গিয়ে দেখা যায়, আহমদিয়া সম্প্রদায়ের মসজিদটির বারান্দার কোণে বসে আছেন খাদেম আবদুল আজিজ, সভাপতি সাইফুল ইসলাম ও মুয়াজ্জিন সৈয়দ গোলাম মোস্তফা। কার্পেট বিছানো আধা-পাকা মসজিদের ভেতরে বাঁ দিকে ছোপ ছোপ রক্তের দাগ। ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছোট ছোট বল (বোমার স্প্লিন্টার)।
তিনজনকে তুলে নেওয়ার অভিযোগ: আহমদিয়া মুসলিম জামাতের রাজশাহী অঞ্চলের সভাপতি আবদুল্লাহ শামস বিন তারিক অভিযোগ করেন, শুক্রবার বোমা হামলার পর তাঁদের তিন নেতাকে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কিছু লোক তুলে নিয়ে গেছে। গতকাল পর্যন্ত তাঁদের কোনো সন্ধান মেলেনি। তাঁরা হলেন আবু সাঈদ, আশরাফুল ইসলাম ও সফিকুল ইসলাম।

পুলিশের পুঠিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী সুপার (এএসপি) আসলাম আহমেদ বলেন, তাঁরা কাউকে আটক বা গ্রেপ্তার করেননি।