বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অজ্ঞাতদের আসামি করে মামলা

news-image

রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর গ্রামে কাদিয়ানি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। শুক্রবার রাতে বাগমারা থানা পুলিশ মামলাটি দায়ের করে।
 
বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে মামলায়। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত ছিল, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এমনকী হামলাকারীর পরিচয়ও নিশ্চিত হওয়ার জন্য তারা তদন্ত শুরু করেছেন।  

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে, এ হামলার সঙ্গে জেএমবির ক্যাডাররা জড়িত থাকতে পারে। কারণ, জেএমবির জন্মস্থান বাগমারা। বাগমারা থেকেই এ জঙ্গি সংগঠনটির ক্যাডাররা আবারো একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা। 

প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয় তিন মুসল্লি। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে