,

মানুষের শেষ ভরসা আদালত : রাষ্ট্রপতি

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘মানুষের শেষ ভরসা হচ্ছে আদালত। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা-মোকাদ্দমার যুক্তি-তর্ক সম্পন্ন করা উচিৎ।’

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের প্রত্যাশা বিচার বিভাগের কাছে বেশি। তাই বিচার কাজের মাধ্যমে বিচারকদের জনগণের সে প্রত্যাশা সমুন্নত রাখতে হবে।’

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 

রাষ্ট্রপতি বলেন, ‘ন্যায় বিচার প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। কিন্তু নানা কারণে আমাদের জনগণ সে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে।’ 

বিচার বিভাগকে শাসন বিভাগের অপরিহার্য কাঠামো উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বিচারকার্যের মাধ্যমে বিচার বিভাগ গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ 

তিনি বলেন, ‘বিচারকরা জাতির বিবেক। সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। তাই দায়িত্ব পালনে তাদের নিরপেক্ষ হতে হবে।’ 

রাষ্ট্রপতি বলেন, ‘বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে- বিলম্বে বিচার ও মামলা জট। আমাদের এসব সমস্যার সমাধান করতে হবে। জাস্টিস ডিলেট, জাস্টিস ডিনাইড- আমরা চাই না এ নীতিবাক্য আমাদের বিচার ব্যবস্থায় প্রচলিত থাকুক। অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে শক্তিশালী বিচার ব্যবস্থা ভূমিকা রাখে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে